News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের পুলিশি সহায়তায় নাবালিকার বিয়ে আটকে দিল চাইল্ড লাইন
Image

ফের পুলিশি সহায়তায় নাবালিকার বিয়ে আটকে দিল চাইল্ড লাইন

আগরতলা, ১০ সেপ্টেম্বর।। প্রশাসনের কড়া নির্দেশ উপেক্ষা করে রাজ্যে এখনো নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অবশ্য পুলিশ ও চাইল্ড লাইনের প্রচেষ্টায় এসব বিয়ে প্রায় বন্ধ করে দেওয়া সম্ভব হচ্ছে। ধলাই জেলায় পুলিশের সহায়তায় এক নাবালিকার বিয়ে রুখে দিল ধলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং  চাইল্ডলাইন। ঘটনা কমলপুর নগর পঞ্চায়েতের ১১ নং ওয়ার্ডের কলেজ চৌমুহনি এলাকায়। জানা যায়, ঊনকোটি জেলার পেচারথল থানা এলাকার প্রয়াত গোপাল চক্রবর্তীর ১৪ বছরের নাবালিকা মেয়ে  নবম শ্রেণিতে পাঠরত। জনৈক যুবকের সাথে ভালবাসায় আবদ্ধ হয় সে। নাবালিকা মেয়ের বড়ভাই দুর্লভ চক্রবর্তী ভালবাসার কথা জানতে পেরে চার দিন আগে নাবালিকাকে  বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কমলপুর নগর পঞ্চায়েতের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা হিমাংশু চক্রবর্তী নামে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে কমলপুর থানার মহিলা পুলিশ  ধলাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং ধলাই চাইল্ড লাইন কর্মীদের গিয়ে আইনগতভাবে আলোচনা করে নাবালিকার বিয়ের সিদ্ধান্ত রুখে দেন। তাতে স্বস্তি পেয়েছে নাবালিকার পরিবার।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top