News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘নাকতলার পুজো থেকে যে নাম সরে গেল!’ শুনে মান্না দে-র গানে উত্তর পার্থর
Image

‘নাকতলার পুজো থেকে যে নাম সরে গেল!’ শুনে মান্না দে-র গানে উত্তর পার্থর

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি স)। বহু বছর, কতকাল ধরে কে তার হিসেব রাখেন, নাকতলার পুজোর সর্বোময় কর্তা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সরকারি এবং প্রশাসনিক নানা সুবিধা পেত ওই পুজো। পুজোর প্রচারে মুখ হয়েছিলেন তাঁর বান্ধবী অর্পিতা। এক বছরের ওপর এসএসসি নিয়োগকাণ্ডের তদন্তে দু’জনই কারার অন্তরালে। গতবছর পার্থবাবুর অনুপস্থিতিতে নাকতলার পুজো হয়ে উঠেছিল দুয়োরানির সামিল। এবার সেই পুজোর অভিভাবক হচ্ছেন মুখ্যমন্ত্রী-ঘনিষ্ঠ মন্ত্রী অরূপ বিশ্বাস।

শুক্রবার আদালতে এসেছিলেন জামিনের শুনানির জন্য। বেরোনোর পথে হঠাৎই পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল মান্না দে-র প্রেমের গানের কথা! সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড় ঠেলে তখন সবে গাড়ির ভিতর উঠে বসেছেন পার্থবাবু। তার পরও তাঁকে লক্ষ্য করে ছুটে আসছে একের পর এক প্রশ্ন। একই প্রশ্ন। ‘‘নাকতলার পুজোয় তো আর আপনার নাম থাকল না পার্থদা, তা হলে?’’

আধখোলা কাচের ফাঁকে ক্যামেরার আলোর ঝলকানি তখন পার্থবাবুর চোখে। একটু হলেও বিষণ্ণতা দেখা গেল কি? কতকাল ধরে ওই নাকতলার প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। হই হই করে পুজোর আয়োজন করতেন। খুঁটিপুজো থেকে শুরু করে উদ্বোধন— সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকতেন নিজে। তাঁরই উদ্যোগে মুখ্যমন্ত্রী আসতেন নাকতলার পুজোর উদ্বোধনে। আসতেন তারকারাও। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্ন শুনে বোধ হয় সেই সব দিনের কথাই মনে পড়ে গেল পার্থের।

প্রশ্ন শুনে সরাসরি কারও দিকে তাকালেন না প্রাক্তন মন্ত্রী। শুধু সামনের দিকে তাকিয়ে একটি ছন্দবদ্ধ লাইন বললেন। সেই লাইন মান্না দে-র প্রেমের গানের কথা। তবে তাতে সুর নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী বললেন, ‘‘হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।’’

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top