News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতির সাথে সংখ্যালঘু ভোটারও বিজেপির পাশে রয়েছেন, উপনির্বাচনের ফলাফল সারা দেশে বার্তা দিয়েছে : প্রতিমা
Image

জনজাতির সাথে সংখ্যালঘু ভোটারও বিজেপির পাশে রয়েছেন, উপনির্বাচনের ফলাফল সারা দেশে বার্তা দিয়েছে : প্রতিমা

আগরতলা, ৮ সেপ্টেম্বর : ধনপুর ও বক্সনগরে উপনির্বাচন সারা দেশে বার্তা দিয়েছে, জনজাতি অংশের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররাও বিজেপির পাশে রয়েছে। দুই কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আজ দুই কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। 

এদিন তিনি বলেন, ধনপুরের ভৌগলিক অবস্থা সারা রাজ্যের মধ্যে ব্যতিক্রমী। ওই কেন্দ্রে ১২ সহস্রাধিক জনজাতি এবং ১৪ সহস্রাধিক সংখ্যালঘু অংশের ভোটার রয়েছেন। তাঁর দাবি, আজ উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, জনজাতিদের পাশাপাশি সংখ্যালঘু অংশের ভোটাররাও বিজেপির পাশে রয়েছেন। সারা দেশকে আজ এই বার্তা দেওয়া হয়েছে। 

সাথে তিনি যোগ করেন, বক্সনগরে ফলাফল মানুষের প্রতি বিজেপির দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশনায় ত্রিপুরায় বিজেপি এগিয়ে যাচ্ছে। তাঁর উন্নয়ন কর্মযজ্ঞকে আরও মানুষের কাছে পৌছে দায়িত্ব বিজেপি সরকার নেবে। 

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top