News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারণে রেল বোর্ডের অনুমোদন
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারণে রেল বোর্ডের অনুমোদন

আগরতলা, ৭ সেপ্টেম্বর : ত্রিপুরায় দূরপাল্লার ট্রেন পরিষেবা আরও সম্প্রসারিত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত সম্প্রসারণে রেল বোর্ডের অনুমোদন দিয়েছে। ফলে, ত্রিপুরার অন্তিম প্রান্ত এখন দূরপাল্লার ট্রেনে যুক্ত হতে চলেছে। 

বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে চারদিন আগরতলা থেকে শিয়ালদহ রুটে উভয়দিকে যাতায়াত করছে। ওই ট্রেন সাব্রুম পর্যন্ত সম্প্রসারণে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। ফলে, সাব্রুম থেকে রওয়ানা দিয়ে ওই ট্রেন আগরতলা পর্যন্ত পথে উদয়পুর বাণিজ্যিক স্টপেজ দেবে। তাতে, দূরপাল্লার ট্রেনে সাব্রুম ছাড়া উদয়পুরও জুড়ে যাচ্ছে। 

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, খুব শীঘ্রই সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবা শুরু হয়ে যাবে। রেল সুত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার সাব্রুম থেকে সকাল ৬টা ২০ মিনিটে শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে। সকাল ৭টা ১২ মিনিটে উদয়পুর স্টেশনে পৌছবে এবং ৭টা ১৪ মিনিটে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেবে। আগরতলা স্টেশন থেকে ওই ট্রেন যথারীতি পূর্বের সময় অনুযায়ী ৮টা ১৫ মিনিটে শিয়ালদহ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে। শিয়ালদহ যাওয়ার পথে বাকি সমস্ত স্টেশনে বাণিজ্যিক স্টপেজ অপরিবর্তিত রয়েছে। 

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top