News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসপিজি-র ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত, মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ
Image

এসপিজি-র ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত, মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ

গুরুগ্রাম, ৬ সেপ্টেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিনহা। বুধবার সকালে ১৯৮৮ সালের কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের মৃত্যু হয়েছে। এসপিজির একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই আইপিএস অফিসার।

২০১৬ সালে এসপিজি-র ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে আরও এক বছরের জন্য এসপিজি প্রধান হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি-র উপরেই। ১৯৮৫ সালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে তৈরি হয় এসপিজি। প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বও থাকে এসপিজির উপরে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top