News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘বাংলার মেধাকে সারা ভারত সেলাম করে’, বিশেষ বার্তা মমতার
Image

‘বাংলার মেধাকে সারা ভারত সেলাম করে’, বিশেষ বার্তা মমতার

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : চন্দ্রায়ণ ৩ অভিযানে ইসরোর বাঙালি বিজ্ঞানীদের অবদানের জন্য আগেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসের অনুষ্ঠানেও সেই গর্বের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিক্ষারত্ন এবং সেরা বিদ্যালয় সম্মাননা প্রদান অনুষ্ঠানের হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে ইসরোর বাঙালি বিজ্ঞানীদের সাফল্য নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি গর্ব করে বলি, ইসরো যে চন্দ্রযান পাঠালো সেই কাজে বাংলার ৩৮ জন ছিলেন। বাংলার মেধা, প্রতিভাকে সারা ভারতবর্ষ সেলাম জানায়।’

বাংলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সব রকম সুবিধা আছে, ছেলেমেয়েদের এ রাজ্যে থেকেই পড়াশোনা করার আহ্বান জানান তিনি। তিনি জানান, এ রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সেরার সেরা শিরোপা পেয়েছে। বাংলাতেই মেধাবীদের কাজ করার বার্তা দেন তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের জন্য মোবাইল কেনার অর্থ সাহায্য করা হয়। মুখ্যমন্ত্রীর এদিন জানান, গত তিন বছরে ২৭ লাখ ছাত্র-ছাত্রীকে এই অর্থ সাহায্য করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে খরচ হয়েছে মোট ৩৭০০ কোটি টাকা। কোভিড এর সময় থেকেই এই প্রকল্প চালু করা হয়। পড়ুয়াদের পড়াশোনার স্বার্থে এই প্রকল্প সাফল্য লাভ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

দূর নিয়ন্ত্রণের মাধ্যমে আলিপুরদুয়ার জেলায় গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের নতুন কলেজে উদ্বোধন করা হল। এর পাশাপাশি, গড়িয়া দীনবন্ধু এন্দ্রুস কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়। পুরুলিয়া এবং ইসলামপুর ব্লকে চারটি মডেল স্কুলের উদ্বোধন করা হয়। বাঁকুড়া শালতোড়া ব্লকে মেয়েদের হস্টেল উদ্বোধন করা হয়। এছাড়াও রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিলের ৩৯৬৬ টি ডাইনিং হল উদ্বোধন করা হয়।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top