News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে তিন-তলা বাড়ি ভেঙে মৃত্যু দু’জনের, ১০ জন হাসপাতালে ভর্তি
Image

উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে তিন-তলা বাড়ি ভেঙে মৃত্যু দু’জনের, ১০ জন হাসপাতালে ভর্তি

বারাবাঙ্কি, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় তিন-তলা একটি বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু’জন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৩-৪ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোররাত তিনটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার ফতেহপুরে।

বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ কুমার সিং বলেছেন, ভোররাত ৩.১০ মিনিট নাগাদ আমরা খবর পাই, বারাবাঙ্কির ফতেহপুরে একটি ভবন ভেঙে পড়েছে। আমরা ১২ জনকে উদ্ধার করেছি, ৩-৪ জন এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এখনও উদ্ধারকাজ জারি রয়েছে।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top