News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Image

নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ২ সেপ্টেম্বর।। আমতলী থানাধীন গোকুলনগর পালপাড়া এলাকা থেকে এক নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ব্যক্তির নাম শঙ্কর দেবনাথ, তার বাড়ি বিশালগড় গোকুলনগর পালপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার বিকেলে ফুলতলীস্থিত নিজ দোকানে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। রাত প্রায় ৯ টা নাগাদ বাড়ি থেকে ফোন গেলে তিনি বলেন, তার বাড়ি আসতে দেরি হবে। কিন্তু অনেক সময়ে হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। রাত ১২ টা নাগাদ ফোন করলে মোবাইল সুইচ অফ আসে। এদিকে শনিবার সকালে ফুলতলী গ্রাম পঞ্চায়েটের পেছনের এলাকায় শঙ্কর দেবনাথের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। তবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতদেহের পাশ থেকে একটি কিটনাশকের বোতল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক টিমের সদস্যরা পৌঁছেছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারে কোনো সমস্যা ছিল না বলে দাবি পরিবারের সদস্যদের। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top