News Flash

  • Home
  • দেশ
  • সুপারি মাফিয়ার কাছে পাঁচ কোটি টাকা দাবি : গ্রেফতার বজালির পাঁচ পুলিশ-কর্মী, সদর দফতরে বদলি এসপি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই
Image

সুপারি মাফিয়ার কাছে পাঁচ কোটি টাকা দাবি : গ্রেফতার বজালির পাঁচ পুলিশ-কর্মী, সদর দফতরে বদলি এসপি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই

গুয়াহাটি, ২ সেপ্টেম্বর (হি.স.) : একের পর এক বিতর্ক, কেলেংকারি ও বিড়ম্বনায় জড়িয়ে পড়ছে আসাম পুলিশ। এবার খাকি পোশাকে কালো দাগ লাগিয়ে গ্ৰেফতার হয়েছেন আসাম পুলিশের আধিকারিক, কনস্টেবল, দেহরক্ষী এবং ড্রাইভার। প্রথমে রাজ্য পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছিল বজালির পুলিশ সুপার (এসপি) সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। তার পর গতকাল রাত প্রায় ৮:৩০টায় সিআইডির সদর দফতরে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন বিভাগীয় আধিকারিকরা। এদিকে বজালিতে এসপি সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে আজাগওয়ারণ বসুমতারিকে।

সুপারি মাফিয়ার কাছে ৫ কোটি টাকা দাবি করার অভিযোগ শুক্রবার সিআইডির হাতে আটক হয়েছিলেন বজালি জেলার ভবানীপুর পুলিশ ফাঁড়ির সাব-ইনস্পেক্টর দেবজিৎ গিরি, পাটাসারকুচি থানার অ্যাসিসটেন্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) শশাঙ্ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী সনোয়ালের দেহরক্ষী এবিসি ইনাজামামুল হাসান, গাড়ি চালক দ্বিপজয় রায় এবং বজালির পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইয়ের পার্টটাইম গাড়ি চালক হোমগাৰ্ড নাবির আহমেদ। আজ শনিবার রাজ্য পুলিশের ওই পাঁচজনকে গ্ৰেফতার করেছে সিআইডি।
প্রসঙ্গত, সুপারি মাফিয়ার কাছে মোটা অঙ্কের টাকা দাবি মামলায় সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন বজালির পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর গতকাল ওই পাঁচ পুলিশ কর্মীকে আটক করা হয়। প্রামাণিক তথ্য লাভের পর আজ তাঁদের গ্ৰেফতার করা হয়েছে।

আগের দিন এপিএস অফিসার পুষ্কল গগৈ, পাটাচারকুচির ওসি অনুপজ্যোতি পাটির সহ মোট সাতজন আসাম পুলিশের আধিকারিক ও কর্মীকে এই মামলায় আটক করা হয়েছিল।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top