News Flash

  • Home
  • দেশ
  • ধূপগুড়ি জিততে ‘মহকুমা’ প্রতিশ্রুতি অভিষেকের
Image

ধূপগুড়ি জিততে ‘মহকুমা’ প্রতিশ্রুতি অভিষেকের

জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর (হি. স.) : ধূপগুড়ির নির্বাচনী প্রচারে গিয়ে সেখানকার মানুষের স্থানীয় চাহিদা মেনে ধূপগুড়িকে ‘মহকুমা’ করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার সভার শুরু থেকে ওই এলাকার মানুষের চাহিদা সম্বন্ধে জানতে চান অভিষেক। সভায় আগত তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে অনেকেই ধূপগুড়ি এলাকাকে আলাদা মহকুমা করার দাবি তোলেন। এই দাবিতে মান্যতা দেন অভিষেক। তিনি বলেন, আজকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে আমি কথা দিয়ে গেলাম।

এদিনের সভায় পৌঁছনোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। তা নিয়ে অভিযোগ করে তারা। অভিযোগ শুনে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেন অভিষেক।

এর আগে ধূপগুড়ি হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিষেক। সেই কথা তিনি রেখেছেন। হাটের উন্নয়ন হয়েছে ইতিমধ্যে। এবার ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি আরও জানিয়েছেন, বিরুপাক খাল সংস্কার যে কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ শেষ হবে। এর ফলে লক্ষাধিক কৃষক উপকৃত হবে।উল্লেখ্য. বানারহাট ব্লকের দাবিপূরন করেছে তৃণমূল।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top