News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে প্রবেশের পথে ১০ কোটি টাকার  নেশা সামগ্রী উদ্ধার
Image

রাজ্যে প্রবেশের পথে ১০ কোটি টাকার  নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২ সেপ্টেম্বর।। রাজ্য সরকারের কঠোর মনোভাবকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হেরোইন সহ ভয়ংকর নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখলেও অনেক ক্ষেত্রেই নজরদারি এড়িয়ে নানা কৌশলে নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসা হচ্ছে। শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় নেশা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। জানা যায়
নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে দামছড়া থানার পুলিশ। অসম থেকে ত্রিপুরা প্রবেশের পথে দামছড়া নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ১০০টি সাবানের বাক্সে মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের এক যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত হিরোইনের বাজার মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। শনিবার সকালে দামছড়া নাকা চেকিং- এ বসে আরক্ষা বাহিনী।তখন পুলিশ সন্দেহভাজন একটি সাদা রঙের বলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে। গাড়ির গোপন চেম্বার থেকে ১০০টি সাবানের বাক্সের মোট ১ কেজি ৩০০ গ্রাম হিরোইন মজুত ছিল।সাথে গাড়ির চালক অসমের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে দামছড়া থানার পুলিশ। গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িতদের চালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য বশির রাজ্য থেকে এ ধরনের মারাত্মক নেশা সামগ্রী রাজ্যে নিয়ে আসার প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। যুব সমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসন সহ সমাজের সচেতন সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। রাজ্য সরকারের এই আহবানে সাড়া দিয়েই পুলিশ একের পর এক নেশা বিরোধী অভিযান চালিয়ে এ ধরনের সাফল্য অব্যাহত রেখেছে। উত্তর জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top