News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিশ্ব শান্তির বার্তা নিয়ে  যুদ্ধ বিরোধী দিবসে কমলপুরে মিছিল ও সভা
Image

ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিশ্ব শান্তির বার্তা নিয়ে  যুদ্ধ বিরোধী দিবসে কমলপুরে মিছিল ও সভা

আগরতলা, ২ সেপ্টেম্বর।। যুদ্ধ নয় শান্তি চাই। দূষণমুক্ত বায়ু চাই। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিশ্ব শান্তির বার্তা নিয়ে  যুদ্ধ বিরোধী দিবসে কমলপুর মহকুমার শান্তিরবাজারে বিকালে মিছিল ও সভা  অনুষ্ঠিত হয় ।এই বাজারসভার সভাপতিমন্ডলীতে ছিলেন বদরবোম হালাম ও কমলাবাবু সিংহ ।বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক বিপ্লব মজুমদার,অঞ্জন দাসসহ অন্যান্যরা । বক্তারা বলেন-১৯৩৯ সালে১লা সেপ্টেম্বর হিটলারের নেতৃত্বে জার্মান পোলান্ড আক্রমনের মাধ্যমে ২য় বিশ্ব যুদ্ধ শুরু হয় ।১ম বিশ্ব যুদ্ধে প্রায়২কোটি ৫৫ লক্ষ লোক মারা যায় এবং ২য় বিশ্ব যুদ্ধেপ্রায় সাড়ে ৮ কোটি মানুষের প্রাণ কেড়ে নেয় ।এই যুদ্ধের কারণে বিভিন্ন সম্পত্তির ক্ষতি,দুর্ভিক্ষ,খাদ্যাভাব এবং রোগের কারণে ব্যাপক সংখ্যায় জনগণের মৃত্যু ধ্বংস্তুপে পরিণত করে । সাম্রাজ্যবাদ বর্তমান সময়ে ২য় বিশ্ব যুদ্ধকালীন পরিস্হিতিতে নাই ।অনেক পরিশীলিত করেছে তার আক্রমনকে ।বর্তমানে বিশ্বজোড়া আধিপত্যের শিরোমনি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ ।এই সাম্রাজ্যবাদের কাছে নিজদেশের স্বার্থ ও নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে কাপুরুষের মত ঘনিষ্ট হচ্ছে ভারত ।তাই নিজ দেশকে রক্ষা করা এবং বিশ্ব শান্তির জন্য সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচীতে মানুষকে সমেবেত ও সচেতন করার অপরিহার্যতা সাম্প্রতিক  সময়ে অনেক বেশী জরুরী হয়ে উঠেছে ।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top