News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম নির্বাচনী পথসভা থেকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যা বিপদের ইঙ্গিত: নবেন্দু 
Image

সিপিএম নির্বাচনী পথসভা থেকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যা বিপদের ইঙ্গিত: নবেন্দু 

আগরতলা, ৩১ আগস্ট: সিপিএম নির্বাচনী পথসভার নাম করে ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে।পথসভা থেকে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, যা বিপদের ইঙ্গিত।তাই অঘটনকে এড়াতে নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে।আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

শ্রী ভট্টাচার্য্যের কথায়, যে দল কোনো ধর্মে বিশ্বাস করে না সে দল বেপরোয়াভাবে সংখ্যালঘুদের উস্কানির বার্তা দিচ্ছে।২৫ বছরে বাম আমলে বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে কোনো উন্নয়ন মূলক কাজ করে দেখাতে পারেনি তারা কিন্তু নির্বাচনী পথসভার আড়ালে মানুষকে বিপথে চালিত করছে, কিন্তু কোনো লাভ হবে না।সাম্প্রতিক সাধারণ জনগণ বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন।তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন বিজেপি ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, সিপিএম বুঝতে পেরেছে উপনির্বাচনে তাদের হার নিশ্চিত ,তাই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাতে যেকোনো সময় অঘটন ঘটে যেতে পারে বলে দাবি নবেন্দু ভট্টাচার্যের।তিনি নির্বাচন কমিশনের কাছে আগামী অঘটনকে এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top