News Flash

  • Home
  • দেশ
  • ১২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

১২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই, ইউরোপ সফরের চূড়ান্ত অনুমোদন দিল কেন্দ্র৷ ১২ সেপ্টেম্বর থেকে বিদেশ সফরে যাবেন তিনি৷ জানা গিয়েছে, এই বিদেশ সফরের প্রথমে দুবাই যাবেন তৃণমূলনেত্রী৷ তার পরে স্পেনের মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।

এই সফরের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে অনুমোদন চাওয়া হয়েছিল৷ বৃহস্পতিবার সেই সফরের জন্য অনুমোদন পাওয়া গেল৷ বাংলার জন্য লক্ষ্মী লাভের আশায় বিদেশে যাবেন তিনি৷ ১৫ অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর সম্ভাবনার বিষয়টি জানা গিয়েছিল। তখনও স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্র না মেলায় ছিল সংশয়।

সফরসূচির বিষয়টি কেন্দ্রকে জানিয়ে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বহির্বিশ্বের শিল্পপতিদের বাংলায় ডেকে আনাই এই সফরের ভাবনা৷ অতীতে এমন ঘটনা ঘটেছে, যেখানে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেও কেন্দ্রের অনুমতি মেলেনি৷ শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে। তাই সে সব কথা মাথায় রেখে আগেভাগে অনুমোদন চাওয়া হয়েছিল৷

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top