News Flash

Image

করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্তে রক্ষাবন্ধন উৎসব পালন ভারত বিকাশ পরিষদের

করিমগঞ্জ (অসম), ৩১ আগস্ট (হি.স.) : রক্ষাবন্ধন, ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা, ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। বোনেরা ভাইদের হাতে রাখির সুতো বেঁদে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। এই ভাবনাকে প্রাণবন্ত করতে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধন উৎসবে মেতে উঠেছেন বিএসএফ-এর জওয়ানরা। বুধ এবং বৃহস্পতিবার, দুদনব্যাপী রাখি বন্ধন উৎসব পালিত হয়ে করিমগঞ্জে।

ভারত বিকাশ পরিষদের করিমগঞ্জ শাখার কার্যকর্তারা বাংলাদেশ সীমান্তবর্তী ১৬ নম্বর ব্যাটালিয়নের সুতারকান্দি ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে সুসজ্জিত সুতো বেঁধে তাঁদের মঙ্গলকামনা ও সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন। বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে হাতে রাখি পরিয়ে উৎসব পালন করে পরিষদ। দেশের সুরক্ষায় ঘরবাড়ি ছেড়ে সীমান্তে পড়ে রয়েছেন যে সকল বিএসএফ জওয়ান, তাঁদের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে রক্ষা বন্ধন উৎসব হিয়ে পালন করেন পরিষদের কার্যকর্তারা। জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে সৌহার্দ্য বিনিময়ও করেন তারা।

তাঁরা বলেন, আমাদের সুরক্ষার জন্য স্বজনদের ছেড়ে ভাইয়েরা সীমান্তে পাহারা দিচ্ছেন। বিশেষ এই দিনে তাঁদের যাতে মন খারাপ না হয়, সে জন্যই বিওপিতে এসে জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top