News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে কাঞ্চনমালা এলাকায়, আক্রান্তদের চিকিৎসা চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
Image

ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে কাঞ্চনমালা এলাকায়, আক্রান্তদের চিকিৎসা চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

আগরতলা, ৩০ আগস্ট।। ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে কাঞ্চনমালা এলাকায়। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য দপ্তরকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা এলাকায়। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগীর চিকিৎসা চলছে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই গ্রামীন এলাকার সাধারণ মানুষ জ্বর, শরীর ব্যথা কিংবা মাথা ব্যথা নিয়ে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন প্রথমে তাদেরকে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পরে একাধিক রোগীর শরীরের ডেঙ্গুর লক্ষণ দেখা যায়। প্রায় প্রতিদিন চার থেকে পাঁচ জন রোগী এখানে ভর্তি হয়েছেন। অনেকেই এখান থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই মুহূর্তে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রয়োজনীয় সব ধরনের ঔষধপত্র এবং ইনজেকশন দেওয়া হচ্ছে রোগীদের।কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন।হাসপাতালে ভর্তি একজন রোগী জানিয়েছেন, তিনি এখন প্রায় সুস্থ। সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন যে থাকতে হবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আশপাশের এলাকাও। আর সেই সঙ্গে প্রয়োজন নানা সতর্কতা অবলম্বন করা।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top