News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারীকে আটক করে ঘাস খাওয়ালো এলাকাবাসী
Image

নেশা কারবারীকে আটক করে ঘাস খাওয়ালো এলাকাবাসী

আগরতলা, ৩০ আগস্ট।। নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার নানা পরিকল্পনা গ্রহণ করলেও নেশাকারবারীরা নতুন নতুন কৌশলে তাদের নেশা কারবার চালিয়ে যাচ্ছে। এক নেশা কারবারিকে আটক করে নেশার বদলে  ঘাস খাওয়ানো হলো। ঘটনা বুধবার  বিলোনিয়া সাড়াসীমা মাস্টারপাড়া এলাকায়। নেশা সামগ্রী কিনে নিয়ে  যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় শান্তির বাজারের  তিন নেশাখোর। পরে নেশা সামগ্রী সহ তাদেরকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

 নেশামুক্ত রাজ্য গঠন করার স্বপ্ন বাস্তবায়িত করা রীতিমত চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে।  নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে । পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোন পরিবারের কোন ছেলে মেয়ে কখন এই ভয়ংকর নেশার কবলে পড়বে তা আগাম বলা খুবই মুশকিল । এই ভয়ঙ্কর নেশার কবল থেকে সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরী।  ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনও নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছেন । এর মাধ্যমেই নেশার বাণিজ্যে কিছুটা হ্রাস টানা সম্ভব হবে বলে আশা রাজ্যবাসীর।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top