News Flash

Image

হাফলঙে পুলিশি অভিযানে উদ্ধার ৪০ গ্রাম হেরোইন, গ্রেফতার যুবক

হাফলং (অসম), ২৭ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলং থানার অন্তর্গত রেটজলে এক অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হাফলং থানার ওসি রঞ্জিতকুমার শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া ও ক্রাইম ব্রাঞ্চের এসআই বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ এক অভিযান চালিয়ে রেটজল থেকে ড্রাগস সহ উজিত নার্জারি (২১) নামের যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক হাফলং শহরের অদূরে তপডিসা গ্রামের বাসিন্দা। পুলিশ উজিত নার্জারির হেফাজত থেকে ৮৭টি প্লাস্টিকের ছোট কন্টেইনার থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ওই যুবক করিমগঞ্জ জেলার বদরপুর থেকে ড্রাগসগুলি হাফলং নিয়ে আসছিল। ধৃত যুবকটি হাফলং পুলিশের হেফাজতে রয়েছে।

সমগ্র রাজ্য জুড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার করার পাশাপাশি বহু পাচারকারীকে গ্রেফতার করেছে। নতুন নতুন কৌশল অবলম্বন করে ড্রাগসের রমরমা কারবার অব্যাহত রেখেছে তারা। অসমের অন্যতম পাহাড়ি জেলাও এখন ড্রাগসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

যুবপ্রজন্ম এখন ড্রাগসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। ডিমা হাসাও পুলিশ ড্রাগসের এই মারণ নেশা থেকে যুব প্রজন্মকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণন করেছে। এমন-কি পাহাড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা সভা ও ড্রাগস কীভাবে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এ নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পথনাটিকা করে সচতেনতা বৃদ্ধির চেষ্টা করছে। তার পরও পাহাড়ি জেলায় ড্রাগসের সরবরাহ বন্ধ করা সম্ভব হচ্ছে না।

Releated Posts

অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনের নাম বদলের চেষ্টা খারিজ করল ভারত

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): অরুণাচল প্রদেশ-সহ ভারতের ভূখণ্ডে চিনের তরফে ‘মনগড়া নামকরণ’-এর প্রচেষ্টা রবিবার সরাসরি খারিজ করল ভারত।…

ByByNews Desk Apr 12, 2026

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top