News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁয়াজের লাগাম টানতে উদ্বোধন পেঁয়াজ বিক্রয় কেন্দ্র
Image

পেঁয়াজের লাগাম টানতে উদ্বোধন পেঁয়াজ বিক্রয় কেন্দ্র

আগরতলা, ২৬ আগস্ট।। পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির করতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি কেন্দ্র খোলা হয় রাজধানীর নেতাজি সুভাষ রোড এলাকায়। আগরতলা আলু, পেঁয়াজ, রসুন পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং খাদ্য দপ্তরের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যের পেঁয়াজের বিক্রয় কেন্দ্র খোলা হয় শনিবার।

এই পেঁয়াজ কেন্দ্রের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক অরূপ দেব। তিনি জানান রবিবার সকাল আটটা থেকে এই কেন্দ্রে এসে মানুষ প্রতি কিলো পেঁয়াজ ৩৮ টাকা দরে ক্রয় করতে পারবে। এবং এক কিলো ১০০ গ্রাম পেঁয়াজ ৪০ টাকায় ক্রয় করতে পারবেন। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বটতলা বাজার, লেইক চৌমহনি বাজার সহ সমস্ত প্রধান বাজার একটা করে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ বাজারে গিয়ে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে। কিন্তু এদিন পেঁয়াজের নমুনা দেখে বহু ক্রেতা অসন্তুষ্ট।

কারণ প্রশাসনের সহযোগিতায় জাকজমকভাবে উদ্বোধন হওয়া পেঁয়াজ কেন্দ্রের মধ্যে যেসব পেঁয়াজ বিক্রির জন্য রাখা হয়েছে সেগুলি নাসিকের লাল পেঁয়াজ নয়। নাসিকে পেঁয়াজের মূল্য স্বাভাবিকের থেকে কিছুটা বেড়েছে। তাই গত ২০-২৫ দিন ধরে রাজ্যের অসাধু ব্যবসায়ী ও পেঁয়াজের মূল্য এক লাফে ৫০ টাকা নিয়ে গেছে। কিন্তু বাজারে বর্তমানে যে পেঁয়াজ স্বাভাবিক মূল্যে বিক্রি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সে পেঁয়াজের মূল্য কতটা গুণগতমানের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাই এখন বড় প্রশ্ন। অনেকের মতে নাসিকের লাল পেঁয়াজ যদি ৩৮ টাকা থেকে ৪০ টাকা হয় তাহলে মানিয়ে নেওয়া যায়। সুতরাং ব্যবসায়ীদের খুশি রাখা এবং ক্রেতাদের টুপি পড়ানোর জন্য ঢাকঢোল পেটানোর কোন প্রয়োজন হয় না।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top