ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। তিনটি আইডেন্টিফাইড গেমস অ্যাথলেটিক্স, সাঁতার এবং জুডো ইভেন্টের রাজ্য স্কুল স্তরের প্রতিযোগিতা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অ্যাথলেটিক্স ইভেন্ট হবে কমলপুরে। সাঁতার প্রতিযোগিতা হবে বাধার ঘাটে রাইমা সুইমিংপুলে। জুডো ইভেন্টের প্রতিযোগিতা হবে পানিসাগরে। প্রতিটি ইভেন্টে বালক বালিকা উভয়-বিভাগে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ তিনটি বয়স ভিত্তিক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অ্যাটলেটিক্স প্রতিযোগিতা ব্যবস্থাপনার দায়িত্বে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কমলপুর সাব ডিভিশনাল অফিস। অ্যাথলেটরা ৯ সেপ্টেম্বর দুপুরের আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করবে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর প্রতিযোগিতা হবে ধলাই জেলার কমলপুরে। সাঁতার প্রতিযোগিতা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পশ্চিম জেলা অফিস। সাঁতারুরা ৯ সেপ্টেম্বর দুপুরের আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করবে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স এ রাইমা সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জুডো প্রতিযোগিতার দায়িত্ব সামলাবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উত্তর জেলা অফিস। জুডোকারা ১৩ সেপ্টেম্বর দুপুরের আগে প্রতিযোগিতা স্থলে রিপোর্ট করবে। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর উত্তর জেলার পানিসাগরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিক্স, সাঁতার জুডোর রাজ্য স্কুল স্তরের প্রতিযোগিতা শুরু ৯ই
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















