News Flash

  • Home
  • দেশ
  • জম্মু থেকে অমরনাথ যাত্রার উদ্দেশে ৯০৩ তীর্থযাত্রীর পঞ্চম ব্যাচ রওনা হয়েছে
Image

জম্মু থেকে অমরনাথ যাত্রার উদ্দেশে ৯০৩ তীর্থযাত্রীর পঞ্চম ব্যাচ রওনা হয়েছে

জম্মু, ২২ আগস্ট (হি.স) : জম্মু থেকে অমরনাথ যাত্রার উদ্দেশে ৯০৩ তীর্থযাত্রীর পঞ্চম ব্যাচ মঙ্গলবার রওনা হয়েছে। পুঞ্চ-ভিত্তিক অমরনাথ যাত্রার পঞ্চম ব্যাচ মঙ্গলবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা দেয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয় বলে সূত্রের তরফে জানা গিয়েছে। মোট ৯০৩ জন তীর্থযাত্রী ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ২০টি গাড়িতে করে এদিন সকালে পুঞ্চের উদ্দেশ্যে রওনা হয়। তীর্থযাত্রীদের মধ্যে ৬২৮ জন পুরুষ, ২৭০ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

অমরনাথের এই মন্দিরটি জম্মু বিভাগের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। অমরনাথের এই যাত্রা ছড়ি মোবারকের আগমনের মাধ্যমে শেষ হয়। পুঞ্চের এই তীর্থস্থানটি পুলসাতা নদীর তীরে অবস্থিত। এই নদীটিকে পবিত্র বলে মনে করা হয় এবং ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই নদীতে স্নান করেন। ১১ দিন ধরে চলা এই যাত্রায় জম্মু ও কাশ্মীর ছাড়াও বাইরের রাজ্য থেকেও ভক্তরা ভগবান শিবের দর্শন পেতে আসেন বলে জানা গিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top