News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোমবার ছিল উপ নির্বাচনে মনোয়ন প্রত্যাহারের শেষ দিন, ২ কেন্দ্রে  ৪জন করে প্রার্থী এবার 
Image

সোমবার ছিল উপ নির্বাচনে মনোয়ন প্রত্যাহারের শেষ দিন, ২ কেন্দ্রে  ৪জন করে প্রার্থী এবার 

আগরতলা, ২১ আগস্ট।। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কোন প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় ২ কেন্দ্রেই ৪ জন করে ভোটপ্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। 

সোমবার ছিল ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় ৩ টা পর্যন্ত কোন প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে ধনপুরে  এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪ জন প্রার্থী। তারা হলেন সি.পি.আই.এম দলের কৌশিক চন্দ ,বি.জে.পির বিন্দু দেবনাথ ও ২ জন নির্দল প্রার্থী অনিল রিয়াং ও বাপ্পি দেবনাথ। এই কেন্দ্রটিতে মোট ৫ জন মনোনয়ন জমা করেছিলেন। এর মধ্যে বয়স জনিত ত্রুটির কারনে নির্দল প্রার্থী আনিছুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয় মনোনয়ন পরীক্ষার দিন। এমনটাই জানিয়েছেন বিধানসভা কেন্দ্রটির উপ-নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার জয়ন্ত দে।

বাইট ১ জয়ন্ত দে। 

বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য মোট ৪ জন মনোনয়ন জামা করেছিলেন। এই কেন্দ্রটিতেও কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ৪ জনই প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। এরা হলেন সি.পি.আই .এম প্রার্থী মিজান হোসেন ,বি.জে.পি প্রার্থী তাফাজ্জল হোসেন ,নির্দল প্রার্থী মহম্মদ সেলিম ও নির্দল প্রার্থী রতন হোসেন। এমনটি জানিয়েছেন বক্সনগরের রিটার্নিং অফিসার ভাস্বর ভট্টাচার্যী। 

এক কথায় মনোনয়ন প্ৰত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই স্পষ্ট হলো উপ-নির্বাচনে কোন কেন্দ্রে কোন দলের কোন কোন প্রার্থীরা আদতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top