News Flash

Image

টম টম চালকদের পথ অবরোধ কুমারঘাটে

আগরতলা, ২১ আগস্ট।। কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো টম টম চালকরা। অন্যান্য গাড়ির চালকরা তাদের সঙ্গে খারাপ ব্যাবহার করে তাদের মারধর করে বলে অভিযোগ করেন টমটম চালকরা।
 অভিযোগ সোমবার কুমারঘাট শ্রীপুর এলাকায় কয়েকজন টমটম চালকদের নাকি গাড়ির চালকরা মারধর করেছে। এরই প্রতিবাদে আজ কৈলাশহর পদ্মেরপাড় এলাকায় সকল টমটম চালকরা একত্রিত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথ চলতিরা। যার ফলে রাস্তার দুপাশে যানজট সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে, কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এসে টুকটুক চালকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং উনারা বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখবো।  তারপর পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে  অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top