News Flash

Image

লাদাখে দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধামন্ত্রীর

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.) : লাদাখে দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় সেনার একটি গাড়ি। শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনার জেরে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখে সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শনিবার রাতেই প্রধানমন্ত্রীর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে এ নিয়ে টুইট করা হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রমুখ। মৃত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনা শোক প্রকাশ করেছেন তাঁরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনার একটি ট্রাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
সেনা সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিয়ারি নামের একটি জায়গায়। যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

(Update) ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, নিখোঁজ ৪,৩০০; ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

কারাকাস, ২৬ জুন (আইএএনএস) : ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top