News Flash

  • Home
  • দেশ
  • গোবর গ্যাসের ট্যাঙ্কে প্রতিবেশী গৃহবধূর দেহ উদ্ধার
Image

গোবর গ্যাসের ট্যাঙ্কে প্রতিবেশী গৃহবধূর দেহ উদ্ধার

বাঁকুড়া, ১৯ আগস্ট (হি. স.) : প্রতিবেশীর গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার শালতোড়া থানার ঢেঁকিয়া গ্রামে । শুক্রবার রাতে পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে।মৃতার বাবা মায়ের অভিযোগ তাঁদের মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের জন্য ওই ট্যাঙ্কে ফেলে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এই মর্মে শালতোড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে পশ্চিম বর্ধমান জেলার শীতলপুর গ্রামের মোনালিসা সিংহ কে ভালোবেসে বিয়ে করেন বাঁকুড়ার শালতোড়া ব্লকের বিষজোড় গ্রামের সৌরভ চক্রবর্তী।কাজের সুবাদে ডেলিভারি বয় সৌরভের সাথে পরিচয় থেকে প্রেম ভালবাসা হয় এবং পরে বিয়ে হয় । তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিছুদিন আগে সৌরভ একটি গাড়ি কেনেন। পাশের ঢেঁকিয়া গ্রামের কাজু ঘটককে সৌরভ গাড়ির চালক হিসাবে নিয়োগ করেন । এরপর গাড়ির চালক কাজুর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে মোনালিসা। মাস তিনেক আগে পালিয়ে গিয়ে কাজু ও মোনালিসা বিয়েও করে এবং ঢেকিয়া গ্রামে কাজু ঘটকের বাড়িতেই থাকতে শুরু করেন। কাজু একটি টোটো কিনে চালাতে থাকে। বৃহস্পতিবার সে তার শ্বশুরবাড়িতে খবর দেয় মোনালিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির নাটক করার পর শুক্রবার মোনালিসার স্বামী কাজু ঘটক শ্বশুর ও শাশুড়িকে সঙ্গে নিয়ে শালতোড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।। সেই সাথে নিজের বাবা সুজিত ঘটক ও মা ইতু ঘটকও নিখোঁজ বলে পুলিশকে জানায় কাজু। এরপরই রহস্য ঘনীভূত হতে থাকে।
মোনালিসার বাবা অজিত সিংহ বলেন, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই শ্বশুর শাশুড়ি মেয়ের উপর অত্যাচার চালাচ্ছিল। তার সাথে এই নিখোঁজের সম্পর্ক থাকতে পারে এমন তথ্যও পুলিশের হাতে তুলে দেন মোনালিসার বাবা ও মা। ঘটনার তদন্তে নেমে প্রথমেই মোনালিসার শ্বশুর শাশুড়ির খোঁজ শুরু করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মোনালিসার স্বামী কাজু ঘটককেও। শেষ পর্যন্ত পুলিশি জেরায় ভেঙে পড়ে কাজু জানায় তার বাবা ও মা বিষ্ণুপুর থানার হিংজুড়ি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছে। সেখানে হানা দিয়ে মৃতার শ্বশুর শাশুড়িকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তারা সব স্বীকার করে। তার ভিত্তিতে পুলিশ ঢেকিয়া গ্রামে হানা দিয়ে তাদের প্রতিবেশীর গোবর গ্যাসের একটি ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করে। এদিন সকালে দেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।এই ঘটনায় শ্বশুর সুজিত ঘটক, শাশুড়ি ইতু ও স্বামী কাজু ঘটককে গ্রেফতার করে বাঁকুড়া আদালতে পাঠানো পাঠিয়েছে পুলিশ ।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top