News Flash

  • Home
  • দেশ
  • আম আদমি পার্টি নিশ্চয়তা দেয়, তা পূরণও করে : ভগবন্ত মান
Image

আম আদমি পার্টি নিশ্চয়তা দেয়, তা পূরণও করে : ভগবন্ত মান

রায়পুর, ১৯ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি নিশ্চয়তা দেয় এবং তা পূরণও করে। জোর দিয়ে বললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আপ নেতা ভগবন্ত মান। শনিবার ছত্তিশগড়ের রায়পুরে টাউনহলের এক কর্মসূচিতে তিনি বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দল ইশতেহার জারি করে। এক পক্ষ ১ লক্ষ চাকরি লিখলে, অন্য দল উল্লেখ করে ২ লক্ষ। একটি দল ইশতেহারে ৫ কেজি দরে চাল দেওয়ার কথা বলে এবং অন্য পক্ষ লেখে ৪ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। কিন্তু, আপ ইশতেহার জারি করে না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আপ গ্যারান্টি দেয়, যা পূরণও করে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, পাঞ্জাবে আপ-এর গ্যারান্টি পূরণ হয়েছে। কর্মসংস্থানের নিশ্চয়তায়, পাঞ্জাবে ৩১,৯১০ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। ফ্রি বিদ্যুতের নিশ্চয়তাই বিজেপিকে সবচেয়ে বেশি ধাক্কা দেয়, এখানেও শূন্য বিদ্যুৎ বিল আসবে। পাঞ্জাবের ৯০ শতাংশ মানুষের বিল শূন্য হয়ে গেছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top