News Flash

Image

ফের উদ্ধার ৩০ লক্ষ টাকার গাঁজা

আগরতলা, ১৭ আগস্ট : ফের উদ্ধার বিপুল পরিমান গাঁজা। পাচারকালে বহিঃরাজ্যের নম্বরের এক লরি থেকে ৩২০ প্যাকেটে মোট ৩০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে  পুলিশ।

ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীররাতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ পাচারকালে এই গাঁজাগুলিকে আটক করে। সঙ্গে গাড়ির চালককেও আটক করা হয়। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সচেতন মহলের অভিযোগ, প্রায় প্রতিদিনই পাচারকালে ব্যাপক পরিমান গাঁজা সহ পাচারকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এই নেশা পাচার বানিজ্যে রাশ টানতে পারছে না প্রশাসন। এধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top