News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঋষ্যমুখ ব্লক এলাকায় চাকুরী বণ্টন নিয়ে ফের ঝামেলা, প্রতিবাদে অঙ্গণ ওয়ারী কেন্দ্রে তালা
Image

ঋষ্যমুখ ব্লক এলাকায় চাকুরী বণ্টন নিয়ে ফের ঝামেলা, প্রতিবাদে অঙ্গণ ওয়ারী কেন্দ্রে তালা

আগরতলা, ১৭ আগস্ট : ঋষ্যমুখ ব্লক এলাকায় রতনপুর এ ডি সি ভিলেজের বৃন্দমাটিলা অঙ্গণওয়াড়ি কেন্দ্রের চাকুরী বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে এলাকার জনগন তালা দিলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানাগেছে, দীর্ঘ বছর ধরে দিদিমণি হিসাবে এই কেন্দ্রে কাজ করেছেন ওই এলাকার বাসিন্দা অরুনমালা ত্রিপুরা। গত আট মাস আগে তিনি প্রয়াত হয়েছেন। অরুণ মালা ত্রিপুরার মৃত্যুর পর এলাকার শাসক দলীয় নেতৃত্বরা এবং বি এ সি’র চেয়ারম্যান আলোচনার মাধ্যমে রেজ্যুলেশন নিয়ে অস্থায়ী ভাবে নিয়োগ করেন মৃত অরুণ মালা ত্রিপুরার পুত্র বধূ দিনু মালা ত্রিপুরাকে। আটমাস ধরে দিনুমালা ত্রিপুরা বৃন্দমা টিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করে আসছে। এইদিকে দপ্তর থেকে এই কেন্দ্রে লোক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত জুন মাসের ১৩ তারিখ এই কেন্দ্রের দিদিমণি পদে দিনু মালা ত্রিপুরা ইন্টারভিউ দেন। এই পদের জন্য একই গ্রামের আরেকজন যমুনা ত্রিপুরাও ইন্টারভিউ দেন। সবাই জানে এই কেন্দ্রে দিনু মালা ত্রিপুরা চাকুরী পাবে। কিন্ত গত ৮ আগস্ট দপ্তর থেকে অফার দেওয়া হয় যমুনা ত্রিপুরাকে। দিনু মালা ত্রিপুরাকে এই পদে নিয়োগ করা হয় নি। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার জনগণ। এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ডাকল থেকেই উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। একটা সময় অঙ্গনওয়ারি কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার জনগণ।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top