News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে অভিযোগ
Image

ফের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ১৭ আগস্ট : বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠলো। সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর টাকা না দেওয়ায় ঠিকাদার সাই কম্পিউটার সংস্থার উপর ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বিদ্যুতের গ্যাং মেশিন তালাবন্ধী করে তিনটি কাটাউট অর্থাৎ গ্রীফ খুলে নিয়ে চলে যায়।ঘটনা কৈলাশহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায়। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং এবং দুই নং ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়নি। যার ফলে এই দুই ওয়ার্ড এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয় সিনহা কয়েকবার সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করলেও ফোন কেউ রিসিভ করেনি। কয়েকবার ফোন করার পর সকাল আটটা নাগাদ সাই কম্পিউটার লিমিটেডের এক আধিকারিক ফোন রিসিভ করে জানান, আধ ঘন্টার মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এসে বিদ্যুৎ সারাই করে দেবে। কিন্তু দুপুর অব্দি বিদ্যুৎ সারাই হয়নি এবং পানীয়জল সরবরাহ করা হয়নি বলে পঞ্চায়েত সদস্য জয় সিনহা জানান। তিনি আরও জানান, সাই কম্পিউটার সংস্থা ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর ঠিকাদার টাকা পায়নি। সাই কম্পিউটার সংস্থা আর ঠিকাদারের যাতাকলে সাধারণ নিরীহ গ্রামবাসীরা নাজেহাল এবং ভোগান্তির শিকার বলেও জানান তিনি। সাই কম্পিউটার লিমিটেডের এহেন কান্ডের বিরুদ্ধে কৈলাশহর থানায় লিখিত মামলা করা হয়েছে বলেও জানান জয় সিনহা। তবে এখন দেখার বিষয় কবে নাগাদ সমস্যার স্থায়ী সমাধান হয়।

Releated Posts

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top