News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি
Image

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি

আগরতলা, ১৭ আগস্ট : শিক্ষিত অর্ধশিক্ষিত হরিজন যুবক যুবতীদের সরকারি ও আধা সরকারি দপ্তরে অবিলম্বে চাকুরির ব্যবস্থা করা, যে সমস্ত হরিজন যুবক যুবতি ৫ বছরের অধিক বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মরত রয়েছে তাদের নিয়মিত করা সহ মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির পক্ষ থেকে এস.সি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এইদিন সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধিদল গুর্খাবস্তিস্থিত এসসি ওয়েলফেয়ার অফিসে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য সহসম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭ দফা দাবি গুলি তুলে ধরে বলেন  হরিজনের জন্য সরকারি আবাসন সম্পূর্ণ নির্মাণ হওয়ার পরেও আটটি হরিজন পরিবার এখনও সরকারি আবাসন পায়নি। তাদের অতিসত্বর সরকারি আবাসন প্রদান করার ব্যবস্থা করতে দাবি করা হয়েছে। ধর্মনগর, কৈলাশহর, পানিসাগর, কুমারঘাট, তেলিয়ামুড়া সহ আগরতলা বিভিন্ন হরিজন কলোনি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক হরিজন কলোনিতে বিদ্যুৎ পানীয় জল ও রাস্তাঘাট সহ ঘর সংস্কার করতে হবে। ড্রেইনের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে বলে জানান ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সম্পাদক পার্থ বাসফোর এবং সভাপতি শংকর হরিজন।

Releated Posts

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top