News Flash

  • Home
  • দেশ
  • মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে সতীর্থ বিজেপি বিধায়কদের নিয়ে যাবেন শুভেন্দু
Image

মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে সতীর্থ বিজেপি বিধায়কদের নিয়ে যাবেন শুভেন্দু

কলকাতা, ১৭ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুর ঘটনায় এ বার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে ১৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।

বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপির যুবমোর্চার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেও বিঁধেছেন শুভেন্দু। নিশানা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বে যাদবপুরকাণ্ড নিয়ে শিক্ষামন্ত্রীকে ‘চেপে ধরার’ হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তাঁর মন্তব্য, ‘‘বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে হিসাব বুঝে নেব। শিক্ষামন্ত্রী, আপনি পালিয়ে যাবেন না!’’

শুভেন্দুবাবু জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ১৫-২০ জন বিধায়ককে মৃতের বাড়িতে যাবেন তিনি। দেখা করবেন পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে। শুভেন্দুবাবু বলেন, ‘‘মৃত পড়ুয়ার বাবা অনুমতি দিলে আইনি পথে পড়ব। আইনি লড়াইয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেব।’’

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top