News Flash

  • Home
  • খেলা
  • জাবেদিয়ার গোলে বীরেন্দ্রকে হারিয়ে শিল্ডের ফাইনালে এগিয়ে চল সংঘ
Image

জাবেদিয়ার গোলে বীরেন্দ্রকে হারিয়ে শিল্ডের ফাইনালে এগিয়ে চল সংঘ

এগিয়ে চলো সঙ্ঘ-‌১                                                                     বীরেন্দ্র-‌০

(‌জাবেদিয়া)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।।কষ্টসাধ্য জয় পেয়ে ফাইনালে এগিয়ে চলো সঙ্ঘ। স্থানীয় ফুটবলারদের ইনয়ে গড়া বীরেন্দ্রকে হারাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে সুজিত হালদারের ছেলেদের। নির্ধারিত সময়ে গোলশূণ্য থাকার পর আতিরিক্ত সময়ের প্রথমার্ধে এগিয়ে চলোর পক্ষে জয়সূচক গোলটি করেন পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামা জাবেদিয়া ডার্লং। শিল্ডের প্রথম সেমিফাইনালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্থানীয় ফুটবলারদের নিয়ে গড়া বীরেন্দ্র কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেয় এগিয়ে চলো সঙ্ঘকে। এগিয়ে চলোর রক্ষণভাগকে তছনছ করে ও প্রথমার্ধে গোল করতে পারেননি বীরেন্দ্র-‌র মনিষ-‌রা। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজীব সাধন জমাতিয়াকে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামান এগিয়ে চলো কোচ। রাজীব মাঠে নামতেই আক্রমণের গতি বেড়ে যায় এগিয়ে চলো সঙ্ঘের। কয়েকটি সুযোগ তৈরী হলেও তা জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন এগিয়ে চলোর পেম্বা রাই-‌রা। মুহ মুহ আক্রমণ করলেও গোল খরায় ভুগতে থাকেন দুদলের আক্রমণভাগের ফুটবলাররা। ফলে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় গোল শূণ্য অবস্থায়। শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। অতিরিক্ত সময়ে প্রথমার্ধের ৭ মিনিটে এগিয়ে চলোর রক্ষণভাগের ফুটবলার আসিফ আলি মোল্লার বাড়ানো বল থেকে একমাত্র গোলটি করেন জাবেদিয়া ডার্লং। ওই জয়ের ফলে ফাইনালে এগিয়ে চলো সঙ্ঘ। টানা তৃতীয়বার। ম্যাচটি পরিচালনা করেন প্রেম নার্জারি। জয় পেলেও দলের খেলায় তেমন সন্তুষ্ট নন এগিয়ে চলোর কোচ সুজিত হালদার। তবে তিনি বিশ্বাস করেন ওই জয় দলীয় ফুটবলারদের মনোবল বাড়াবে। যা ফাইনালে আরও ভালো খেলতে সাহায্য করবে। হারলেও দলীয় ফুটবলারেদর লড়াইয়ে খুশি বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা। বলেন,”সীমিত শক্তি নিয়ে ছেলেকরা দুর্দান্ত লড়াই করেছে।”‌   ‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top