ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।।পদক পেলো না ত্রিপুরা। তবে লড়াই করলো দুর্দান্ত ভাবে। মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত ১১ তম জাতীয় সিনিয়র পেনচাক সিলাট মার্শাল আর্ট প্রতিযোগিতায়। ওই রাজ্যের মিনথাই থাকরে ইন্ডোর স্টেডিয়ামে ১২-১৫ আগস্ট হয় আসর। তাতে ৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নেন। মহিলা বিভাগে পশ্চিম জেলার রাজশ্রী দত্ত দুর্দান্ত শুরু করে প্রথম রাউন্ডে জয় পেয়েছিলো। কিন্তু দ্বিতীয় রাউন্ডে রাজশ্রীর হাত ভেঙ্গে যাওয়ায় লড়াই করতে পারেননি। এছাড়া ধলাই জেলার হানতেলা কৈশল্য ত্রিপুরা পায়ে মারাত্তক চোট পেয়ে আসর থেকে ছিটকে যায়। এছাড়া লড়াই করেন সোনি দত্ত এবং মিঠুন দে। পদক জয় করতে না পারলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ উত্তম আচার্য। তিনি বলেন,”দুর্দান্ত লড়াই করেছে ছেলেরা। এবারের আসর থেকে অভিজ্ঞতা বাড়বে। যা আগামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে”।

সিনিয়র পেনচাক সিলাটে লড়াই করেও শূন্য হাতে ফিরলো ত্রিপুরা
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















