News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে এবার হাফলঙে দুর্নীতি দমনের হাতে ধৃত পুর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার
Image

ঘুষের টাকা নিতে গিয়ে এবার হাফলঙে দুর্নীতি দমনের হাতে ধৃত পুর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার

হাফলং (অসম), ১৭ আগস্ট (হি.স.) : রাজ্য সরকারের দুৰ্নীতি-বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এবার দুর্নীতি দমনের জালে পোরা হয়েছে ডিমা হাসাও জেলা পূর্ত বিভাগ (লোক নির্মাণ বিভাগ)-এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজকুমার শইকিয়াকে। আজ হাফলঙে পিডব্লিউডির ডিভিশনাল অফিসে হানা দিয়ে ঘুসের টাকা নেওয়ার সময় ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা হাতেনাতে পাকড়াও করেছেন পুর্ত বিভাগের (রোড অ্যান্ড বিল্ডিং) এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।

জনৈক ঠিকাদারের বিল পাস করিয়ে দেওয়ার নামে ১০ হাজার টাকা দাবি করেছিলেন পুর্ত দফতরের কার্যনির্বাহী অভিযন্তা মনোজকুমার শইকিয়া। ঠিকাদার বিষয়টি জানান ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনকে। অভিযোগ পেয়ে ছক কষেন দুর্নীতি নিবারণের অফিসাররা।

সে অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ হাফলঙে লোক নির্মাণ (রোড অ্যান্ড বিল্ডিং)-এর ডিভিশনাল কার্যালয়ে সাদা পোশাকে গুয়াহাটি থেকে আগত ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা হানা দেন। কষা ছক অনুযায়ী অভিযোগকারী ঠিকাদার নগদ ১০ হাজার টাকা যখন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিচ্ছিলেন, তখন ছুটে গিয়ে হাতেনাতে দুর্নীতি দমনের অফিসাররা পাকড়াও করেন মনোজকুমার শইকিয়াকে। ঘটনা ঘটেছে বেলা সাড়ে বারোটা নাগাদ।

এদিকে পুর্ত বিভাগের কার্যনির্বাহী অভিযন্তার সরকারি বাসভবনে হাফলং সদর থানার পুলিশ এবং ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের অফিসাররা অভিযান চালিয়ে নগদে বহু লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন। ধৃত মনোজকুমার শইকিয়াকে গ্রেফতার করে আজ রাতেই গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মনোজকুমার শইকিয়ার বিরুদ্ধে অভিযোগ, নগাঁওয়ে বিশাল সম্পত্তি গড়েছেন তিনি। নগাঁওয়ের চাপানালায় বেশ কয়েকটি ফিশারি ছাড়া হিসাব বহির্ভূত বেনামে বহু সম্পত্তি রয়েছে তাঁর।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় এই প্রথম কোনও সরকারি আধিকারিক ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশনের হাতে গ্রেফতার হয়েছেন।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top