News Flash

  • Home
  • দেশ
  • ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদিত
Image

ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদিত

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধি ও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির পরিধি বৃদ্ধি ও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এতে খরচ হবে ১৪,৯০৩ কোটি টাকা। তিনি আরও জানান, কর্মীদের দক্ষতা বাড়াতে ভারত সরকার বিশ্বকর্মা প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গতানুগতিক দক্ষতাসম্পন্ন মানুষদের সমর্থন করার জন্য ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা’ প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পের অধীনে উদার শর্তে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। প্রসঙ্গত, লাল কেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিশ্বকর্মা পুজোর দিন থেকে ১৩-১৫ হাজার কোটি টাকার ওই প্রকল্প শুরু হবে।

Releated Posts

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top