News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কল্যাণপুরে বাইক রেলি 
Image

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কল্যাণপুরে বাইক রেলি 

আগরতলা, ১৩ আগস্ট : ভারতের মহান ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করার লক্ষ্যে আজ অর্থাৎ রবিবার সকালে বিজেপি কল্যাণপুর যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে এক সুদৃশ্য বাইক রেলি সংঘটিত করে। কল্যাণপুর মোটরস্ট্যান্ডস্থিত সোনার তরী মুক্তমঞ্চের সামনে থেকে সকাল দশটায় এই সুদৃশ্য বাইক রেলি টির সূচনা করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী। বাইক রেলিটি কল্যাণপুর থেকে শুরু করে পূর্ব কল্যাণপুর অমর কলোনি কমলনগর মোড়ছড়া হয়ে পুনরায় কল্যাণপুরে শেষ হয়।  প্রায় ১০ কিলোমিটার পথ পরিক্রমা এই রেলিটি। বাইক রেলিটির অগ্রভাগে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, যুব মোর্চার কল্যাণপুর মন্ডল সভাপতি শুভঙ্কর সেন, কল্যাণপুর ব্লক চেয়ারপারসন সোমেন গোপ,ভাইস চেয়ারপারসন রাজীব পাল সহ অন্যান্য জনেরা। বাইক রেলি কে কেন্দ্র করে ব্যাপক সরা পরিলক্ষিত হয় কল্যাণপুরে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top