News Flash

  • Home
  • দেশ
  • পারিবারিক শাসন স্বাভাবিকভাবেই অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীন : রবিশঙ্কর প্রসাদ
Image

পারিবারিক শাসন স্বাভাবিকভাবেই অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীন : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): কংগ্রেস ও বিরোধীদের “ইন্ডিয়া” জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, পারিবারিক শাসন স্বাভাবিকভাবেই অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীন। বিরোধীদের “ইন্ডিয়া” জোটের সমালোচনা করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “ইন্ডিয়া জোটকে অহঙ্কারী বলা হচ্ছে, সত্যি এটারই প্রাপ্য তাঁরা।”বুধবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “পারিবারিক বংশবাদের অর্থ হল একজন নেতার পুত্র অথবা কন্যাই শুধুমাত্র দলের নেতা হবেন। শুধু একজন নেতাই নন, তিনি হয় প্রধানমন্ত্রী/মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী/মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হবেন তাঁদের সামর্থ্য নির্বিশেষে। রাহুল গান্ধীর প্যাকেজিং এবং রি-প্যাকেজিং চলছে। কিন্তু কংগ্রেস কি কখনও রাহুল গান্ধীকে ভারতের মতো দেশের নেতা হতে সক্ষম বলে মনে করে?

ভারত ছাড়ো আন্দোলন নিয়ে বুধবার সকালে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই টুইটের প্রেক্ষিতে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “রাজনীতিতে পারিবারিক শাসন ভারত ছাড়ো,ছাড়ুন, তোষণের রাজনীতি ভারত ছাড়ো, দুর্নীতি ভারত ছাড়ো। দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত ও দুর্নীতি রুখতে হলে, এই অশুভ-পারিবারিক শাসনকে ভারত ছাড়তে হবে।”

Releated Posts

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026

মোদিই ভারতের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছা রাজনাথের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top