আগরতলা , ৮ আগস্ট : ফের যান দুর্ঘটনা ত্রিপুরায়। এবার আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের সেকেরকোট ও ভুইয়ারমাথা এলাকায়। দুটি পৃথক যান দুর্ঘটনায় আহত হয়েছে মোট ৬ জন যাত্রী। বোলেরো গাড়ির সঙ্গে মারুতি ভ্যান এবং অটো রিক্সার সংঘর্ষে আহত হয়েছেন তারা। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বোলে জানা গেছে। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। টি আর ০৮ বি ১৭৩৯ বোলেরো গাড়িটি কাঠ বোঝাই করে বিশালগড়ের দিকে যাওয়ার পথে টি আর ০৩ জি ০২২৯ নম্বরের মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা তিনজন যাত্রী আহত হয়। এদিকে মারুতি গাড়িকে ধাক্কা দিয়ে তীব্র গতিতে পালিয়ে যাওয়ার পথে গকুলনগর ভুইয়ারমাথা এলাকায় একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা তিন যাত্রী আহত হয়। এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে আটক করেছে। এদিকে দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাপানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তে বিশালগড় ও আমতলি থানার পুলিশ।

ফের যান দুর্ঘটনা, আহত ৬
Tags:
Releated Posts
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…
নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ
আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…
বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…
সাব্রুম রেলস্টেশনগামী যাত্রীদের দুর্ভোগ, আলো ও নিরাপত্তার দাবিতে সরব স্থানীয়রা
আগরতলা, ২০ জুন: সাব্রুম রেলস্টেশনে যাতায়াতকারী নিত্যযাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে।…


















