News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট ) এবার ‘পিস ট্রেন’ চালু করতে চান রাজ্যপাল সি ভি আনন্দ
Image

(আপডেট ) এবার ‘পিস ট্রেন’ চালু করতে চান রাজ্যপাল সি ভি আনন্দ

কলকাতা, ৬ আগস্ট (হি.স.): ভোটের আগে রাজভবনে ‘পিস রুম’ চালু করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল ।

রবিবার ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফের হিংসা নিয়েও সরব হলেন তিনি। রাজ্যপালের এই আচরণের তীব্র সমালোচনায় সরব রাজ্যের ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, আজ ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র আওতায় দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এদিন রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল। তিনি বলেন, “বাংলার দুই শত্রু দুর্নীতি ও হিংসা।” এর আগেও একাধিকবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেও হিংসা নিয়ে সরব হন সি ভি আনন্দ বোস। দুর্নীতি নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। এছাড়া রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানান তিনি। ওই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে যাবে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top