News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবলের অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি জম্পুইজলা-‌স্পোর্টস স্কুল
Image

মহিলা ফুটবলের অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি জম্পুইজলা-‌স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।।মহিলা লিগ ট্রফি কার দখলে?‌ নির্ধারন হবে আগামীকাল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সোমবার বিকেল পৌনে ৪ টায় খেতাব দখলের লড়াইয়ে মাঠে নামবে জম্পুইজলা প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। সুপার লিগে ২ ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট ৬ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ৪। ফলে আজ পয়েন্ট ভাগ করতে পারলেই খেতাব জয় করে নেবেন বুদ্ধ দেববর্মা-‌র জম্পুইজলা প্লে সেন্টার। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ত্রিপুরা স্পোর্টস স্কুল। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। আগামীকাল জম্পুইজলা কিছুটা এগিয়ে থেকে মাঠে নামলেও ত্রিপুরা স্পোর্টস স্কুল পুরো পয়েন্টের জন্য ঝাঁপাবে। কল্পনা দেববর্মার নেয়েরা প্রস্তুত নিজেদের সেরাটা দিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে শীর্ষ স্থানে নিয়ে যেতে। রবিবার সকালে অনুশীলন শেষে জম্পুইজলা প্লে সেন্টারের কোচ বুদ্ধ দেববর্মা স্পষ্টভাবেই জানান, ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আমার মেয়েরা। গ্রুপ লিগের পরাজয়ের বদলা নেওয়ার পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন করানো মেয়েদের একমাত্র লক্ষ্য। অপরদিকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সামনে ‘‌ডু অর ডাই’‌ ম্যাচ এটি। জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই শ্রেয়া দেব-‌দের সামনে। কোচ কল্পনা দেববর্মা বলেন,”মেয়েরা জানে ওই ম্যাচের গুরুত্ব। সবাই নিজেদের সেরাটা দিয়ে দলকে শীর্ষ আসনে বসাতে বদ্ধপরিকর। আশাকরি হতাশ করবে না মেয়েরা”। ‌‌ সুপার লীগের শেষ ম্যাচ হলেও অঘোষিত ফাইনালে দু-দল পরস্পরের বিরুদ্ধে কেমন খেলে তাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top