News Flash

  • Home
  • প্রধান খবর
  • নারী নির্যাতনের প্রতিবাদে কোচবিহারে এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
Image

নারী নির্যাতনের প্রতিবাদে কোচবিহারে এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

কোচবিহার, ৩ জুলাই (হি.স.) : কোচবিহারে কিশোরীকে যৌন নির্যাতন ও খুনের প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত সাস্থির দাবিতে এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির । বৃহস্পতিবার ভারতীয় জনতা যুব মোর্চা ও ভারতীয় জনতা মহিলা মোর্চার এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড বাধল কোচবিহারে ।

কোচবিহারে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে আগেই সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। মোতায়ন ছিল কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ সুপারের দফতরে ঢোকার মুখে বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড লাগানো হয়েছিল। একটি ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী-সমর্থকরা পুলিশ সুপারের দফতরের সামনে চলে আসলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়েন। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় । বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় জানান, মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসন ব্যর্থ। তাদের ব্যর্থতার জন্যই রাজ্যে মহিলাদের ওপর বারবার আক্রমণ করা হচ্ছে। যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৮ জুলাই কোচবিহারের কালজানির এক ১৪ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। কিশোরী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে তাঁকে ফুঁসলে অপহরণ করে মাথাভাঙ্গায় নিয়ে যায় এক যুবক। সেখানে কিশোরীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। এদিকে, মেয়ে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজখবর শুরু করেন। কিন্তু কিশোরীর হদিস না পেয়ে ২০ জুলাই পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ বাপ্পা বর্মন সহ পাঁচজনকে গ্রেফতার করে। নির্যাতনের ফলে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর কোচবিহারের একটি নার্সিংহোম হয়ে ২০ জুলাই মাঝরাতে তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জুলাই সেখানে কিশোরীর মৃত্যু হয়। এদিকে ঘটনায় জেলার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে যায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে নানা জায়গায় আন্দোলন শুরু হয়।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top