News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে বলছেন কথা
Image

সেরে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে বলছেন কথা

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। কথা বলছেন চিকিৎসক এবং ঘনিষ্ঠদের সঙ্গে। বৃহস্পতিবার উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব, তার পর কেটে গিয়েছে ছ’দিন। এর মধ্যে বেশ কিছুটা সেরে উঠেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বৃহস্পতিবার সকালে জারি করা মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন স্থিতিশীল রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এখনও তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। বুদ্ধদেব চিকিৎসক এবং যাঁরা তাঁকে হাসপাতালে দেখতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। বুধবার রাতে আচমকাই বুকে অস্বস্তি অনুভব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে ইসিজি করানো হয়। সেই রিপোর্টে চিন্তার কিছু খুঁজে পাননি চিকিৎসকেরা। পরে করানো হয় এক্সরে। বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সোনোগ্রাফি করানো হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top