News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের অমরাবতীতে পোস্ট অফিসে আগুন, গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে ছাই
Image

মহারাষ্ট্রের অমরাবতীতে পোস্ট অফিসে আগুন, গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে ছাই

মুম্বই, ৩ আগস্ট (হি.স.): পোস্ট অফিসে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের অমরাবতী জেলায়।

মহারাষ্ট্রের অমরাবতী জেলায় অবস্থিত পোস্ট অফিসে আজ সকালে বিধ্বংসী আগুন লেগে যায়। ঘটনার ফলে পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমরাবতীতে কালেক্টরেটের বিপরীতে পোস্ট অফিসে আজ সকাল ৬-টায় বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের শিখায় পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে ছাই হয়ে যায়। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ অনুধাবন করা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top