News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘ধনকড়ও এমন করেননি’, রাজ্যপাল বোসের সমালোচনায় সরব‘ মুখ্যমন্ত্রী
Image

‘ধনকড়ও এমন করেননি’, রাজ্যপাল বোসের সমালোচনায় সরব‘ মুখ্যমন্ত্রী

কলকাতা, ২ আগস্ট (হি. স.) : এবার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে তুলনা টেনে বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ তাঁর।

হিংসার পর দুর্নীতি নিয়েও সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাতেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত তুঙ্গে উঠল। ‘পিস রুমে’র পর এবার রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুলেছেন তিনি। দুর্নীতির প্রতিবাদে যে কেউ হেল্পলাইনে ফোন করে জানাতে পারেন অভিযোগ। তার ফলে স্বাভাবিকভাবেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত তুঙ্গে।

নবান্নে সাংবাদিক বৈঠকে এবার রাজ্যপালকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যপাল নাকি স্পেশ্যাল সেল করেছেন! এটা রাজ্যপালের কাজ নয়। রাজ্যপলকে আমরা শ্রদ্ধা করি। উনি রাজ্য সরকারের যেটা অধিকার সেখানে আননেশেসারি ইন্টারফেয়ার করছেন। এক্সপার্ট কমিটি তৈরি করার কাজটা তো সরকারের। উনি শুনছি কেরল থেকে কাউকে ডেকে নিয়ে এসে ভিসি করে দিচ্ছেন। তার একাডেমিক কি যোগ্যতা আছে?”

গত পঞ্চায়েত নির্বাচনী আবহে হিংসা নিয়ে বারবার সুর চড়ান রাজ্যপাল। দুর্নীতি নিয়েও সরব হয়েছেন তিনি। সম্প্রতি ‘অ্যান্টি করাপশন সেল’ খোলার সিদ্ধান্ত সংঘাতের আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যপাল বোসের তুলনা টেনে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “ধনকড় যখন ছিলেন তখন‌ও অনেক বিষয়ে আমরা একমত হতাম না। ঝগড়া হয়েছে। উনি কিন্তু কোনওদিন এটা করেননি।”

মুখ্যমন্ত্রী বলেন, ”এখন দেখছি মুখোশের আড়ালে যা বিজেপি বলছেন তাই করে দিচ্ছেন। রাজ্যপালকে দোষ দিই না। কেন্দ্রের ইশারায় এটা করছেন।”দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তা নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। তবে রাজ্যপাল বোসের ক্ষেত্রে শুরুর দিকে নবান্ন-রাজভবনের সম্পর্ক ভালই ছিল। রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীকে দেখা যায় রাজভবনে। তবে তারপর থেকেই সম্পর্কের অবনতি ঘটে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top