News Flash

Image

করিমগঞ্জে অয়েল পাম প্ল্যান্টেশন অভিযান শুরু

করিমগঞ্জ (অসম) ২ আগষ্ট (হি.স.) : করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের উদ্যোগে করিমগঞ্জ জেলায় “অয়েল পাম প্ল্যান্টেশন ” অভিযান শুরু হয়েছে। বুধবার জেলার বারোপুঞ্জি ১ নং ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী প্রকল্প “এনএমইও-ওপি” প্রকল্পের আওতায় জেলায় এই অয়েল পাম প্ল্যান্টেশন ড্রাইভ চালু করা হয়েছে। গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের উদ্যোগে জেলায় প্ল্যান্টেশন ড্ৰাইভ শুরু করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শংকর দত্ত, জেলা কৃষি কর্মকর্তা হেমেন দাস, সহকারী কৃষি পরিচালক পঙ্কজ কুমার মজুমদার, কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী পুলক আভা চৌধুরী, কৃষি বিভাগের কনিষ্ঠ বাস্তুকার প্ৰশান্ত কুমার দাস, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেডের রিসার্চ এবং ডেভেলপমেন্ট, জিএম ড. রমেশ গোপী, গোদরেজের হেড মার্কেট ডেভেলপমেন্ট সৌম্যদীপ দত্ত, সাংসদ প্ৰতিনিধি ফকরুল ইসলাম, পাথুসুরিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সভাপতি মানিক দাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । ১০০ জনেরও বেশি কৃষক এই অনুষ্ঠানে অংশ নেন । প্রথম পর্যায়ে করিমগঞ্জ জেলায় “এনএমইও-ওপি” প্রকল্পের আওতায় ২ হেক্টর জমিতে ৩০০টি চারা রোপণ করেছেন ৬ জন কৃষক। এ বছর জেলার লক্ষ্যমাত্রা ২৫০ হেক্টর জমিতে চারা রোপন। জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই ফসল চাষ শুরু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিজেই একটি গাছের চারা রোপণ করেন। অতিরিক্ত জেলা আয়ুক্ত, জেলা কৃষি কর্মকর্তাসহ উপস্থিত সবাই একটি গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত বলেন, এই ফসলের উন্নয়ন আমাদের তেল উৎপাদনে সহায়তা করবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top