News Flash

  • Home
  • দেশ
  • লক্ষাধিক টাকার কাঠ বোঝাই পিকআপ ভ্যান বাজেয়াপ্ত, গ্রেফতার চালক
Image

লক্ষাধিক টাকার কাঠ বোঝাই পিকআপ ভ্যান বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

শিলিগুড়ি, ২ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির বৈকুণ্ঠপুর বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা লক্ষাধিক টাকার সাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। গ্রেফতার চালকের নাম পুলক মন্ডল। বুধবার ডাবগ্রাম রেঞ্জ অফিসে সংবাদ সম্মেলন করে রেঞ্জার শ্যামা প্রসাদ চাকলাদার এ তথ্য জানান।

শ্যামা প্রসাদ চাকলাদার জানান, গোপন সূত্র জানতে পেরে মঙ্গলবার রাতে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন শক্তিগড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে। তখনই সাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যান আসার পর বনকর্মীরা ভ্যানটি থামিয়ে তল্লাশি শুরু করে। সেইসময় ভ্যান থেকে লাখ লাখ টাকার অবৈধ সাল কাঠ উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না দেখানোয় কাঠ বাজেয়াপ্ত করার পর চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সাল কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানান চাকলাদার। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top