News Flash

  • Home
  • দেশ
  • ভারত-বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশি নাগরিকসহ আটক তিন
Image

ভারত-বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশি নাগরিকসহ আটক তিন

উত্তর দিনাজপুর, ২ আগস্ট (হি. স.) : উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে কিশানগঞ্জ সেক্টরের কোয়ালিগড়ের ৭২ ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্টের বিএসএফ জওয়ানরা চোরাচালানের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। ধৃত ভারতীয় নাগরিকদের নাম সুর আলম (৪০) ও মোখতার আলম (৩২)। গোপনে নিষিদ্ধ কাশির সিরাপ বাইকে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন দুজন। তল্লাশি চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, দুটি মোবাইল, ১৯০টি ভারতীয় মুদ্রা এবং দুটি বাইক বাজেয়াপ্ত করে বিএসএফ জওয়ানরা । ধৃত উভয় ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত জিনিসপত্রসহ গোয়ালপোখর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ি সেক্টরের অধীনে বিওপি সিংপাড়ার সীমান্ত জওয়ানরা একটি গোপন তথ্যের ভিত্তিতে একজন বাংলাদেশী নাগরিক মোহাম্মদ লিটনকে (৪৫) আটক করেছে। ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে গরুসহ ধরা পড়েছেন ওই বাংলাদেশি নাগরিক। আটক বাংলাদেশী নাগরিককে বাজেয়াপ্ত গরুসহ কুচলীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top