News Flash

  • Home
  • দেশ
  • বিধি ২৬৭-র অধীনে ৬০টি নোটিশ; মণিপুর হিংসায় আলোচনার দাবি প্রত্যাখ্যান, ওয়াকআউট বিরোধীদের
Image

বিধি ২৬৭-র অধীনে ৬০টি নোটিশ; মণিপুর হিংসায় আলোচনার দাবি প্রত্যাখ্যান, ওয়াকআউট বিরোধীদের

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): মণিপুর হিংসার ঘটনায় আলোচনার দাবি জানিয়ে বিধি ২৬৭-র অধীনে রাজ্যসভায় জমা পড়েছে ৬০টি নোটিশ, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছেন, এরপরই বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে একযোগে ওয়াকআউট করে। বুধবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সদনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির দাবি জানাতে থাকেন বিরোধীরা।

মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, এই স্লোগান দিতে থাকেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। তখন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছেন, চেয়ার থেকে নির্দেশ জারি করা হবে না – “আমি সেই নির্দেশ দিতে পারি না। আমি দেব না…।” মণিপুর ইস্যুতে এদিন উত্তাল হয়েছে লোকসভাও। সংসদের নিম্নকক্ষেও একই চিত্র ধরা পড়েছে। হইহট্টগোলের মধ্যে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top