News Flash

  • Home
  • প্রধান খবর
  • সামসীতে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১
Image

সামসীতে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১

সামসী, ২৯ জুলাই (হি. স.) : মালদার সামসীতে জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১ বাইক আরোহী। গুরুতর জখম আরও এক। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সামসী-আলাল রুটে ৮১ নম্বর জাতীয় সড়কের ওপর লস্করপুর তেল পাম্প সংলগ্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক চালকের নাম ইনসান আলি(২৬)। জখম বাইক আরোহীর নাম ফিরোজ আলি(২৭)। দুজনেই রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ পঞ্চায়েত এলাকার আজিমগড় গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইনসানের নতুন বাড়ির ছাদ ঢালাই ছিল রবিবার। তারজন্য টাকা পয়সা দরকার। তাই নিজের বাইকে ভাগ্না ফিরোজকে সঙ্গে করে সামসী আসে। সেখানে এটিএমে টাকা তুলে বাড়ির অভিমুখে যাচ্ছিল। সেইসময় পিকআপ ভ্যান তাঁদের বাইকের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে ইনসান ও ফিরোজ। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ইনসানকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে জখম ফিরোজের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top