News Flash

Image

খোয়াই মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  শুক্রবার খোয়াই মহকুমা বনদপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হয়৷ মহকুমা ভিত্তিক উদযাপন করা হয় চাম্পাহাওর সিতেশ স্মৃতি কমিউনিটি হলে৷প্রদীপ প্রজ্জ্বলন করে বনমহোৎসব অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি  জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সহ-সভাপতি হরিশংকর পাল, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য, তুলাসিকর ব্লক চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, খোয়াই জেলা বনদপ্তর এর আধিকারিক অক্ষয় বালু ভর্দে সহ অন্যান্যরা৷ এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিতি ছিল৷এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন,,আমাদের জীবনে বনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ বন ধবংসের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য৷ গাছ শুধু লাগালেই হবে না একে রক্ষণাবেক্ষণ করতে হবে৷ সকল ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে নজর রাখতে হবে৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শেষে অতিথিরা একে একে বৃক্ষরোপণ করেন৷ ছাত্র-ছাত্রীদের হাতেও একটি করে গাছের চারা তুলে দেন অতিথীরা৷ তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় কচিকাচাদের মধ্যে৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top